রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার কুমারখালী জিলাপিতলার বালুমহালে ভ্রাম্যমান অভিযানে কারাদণ্ড ও মেশিন ধ্বংস 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
 বহুল আলোচিত কুষ্টিয়ার কুমারখালী জিলাপিতলার চর বালুমহালে অবশেষে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ অভিযানে একটি স্ক্যাবিটর ও ড্রেজার মেশিন ধ্বংস এবং একজনের তিন দিনের
বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়,  প্রায় ১৫ বছর যাবত জিলাপিতলার বালুমহালে মৃত আমোদ আলীর ছেলে  মাসুদ অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রশাসনের নজরে বিষয়টি আসার পর ইতিপূর্বে কয়েকবার ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ধার্য ও আদায় করলেও তার অবৈধ বালু উত্তোলনের অভিযান অব্যাহত ছিলো।

পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বার সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসন কোনভাবেই মাসুদের বিরুদ্ধে প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারে নাই। কারন মাসুদ অত্যন্ত চতুরতার সাথে রাত ১০ টার পর থেকে ভোড় ৫ টা পর্যন্ত বালু উত্তোলন করে।

আজ বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলন চলাকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এ মুহাইমিন আল জিহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় কয়েকজন পালিয়ে গেলেও  উত্তর মুলগ্রামের মৃত আফছার মোল্লার ছেলে হাসেম মোল্লাকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও স্ক্যাবিটর এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। সহকারী কমিশনার ভূমি জানান রাষ্ট্রীয় স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: