, || - ||

কুষ্টিয়ার খাজানগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
 কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে রাস্তা পার হতে গিয়ে অপর দিকে আসা মোটর সাইকেলের ধাক্কায় মাথায় চোট লেগে মৃত্যু হয়েছে খাজানগর উত্তরপাড়ার রাজু মন্ডলের জামাই নুরু শেখের। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জালাল শেখের পুত্র। দীর্ঘ দিন সে বিবাহ উত্তর খাজানগরে বসতি,লেবার দিনশ্রমিক ভ্যানচালক হিসাবে নুরু সদা হাস্যজ্বল। সবার কাছে প্রিয় এক মুখ, নুরুর হটাৎ মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নামে। খাজানগরের স্হানিয় ব্যবসায়ী শুকুর আলীর কাছ থেকে মাল বওয়া টাকা নিয়ে রাত সাড়ে আটটার দিকে ঔষধ ও ভ্যান চার্জ দিতে যায়, ফিরে এসে রাস্তা পার হয়ে বাড়ির পথে যেতে গিয়ে পোড়াদহ মুখী থেকে আসা মোটর সাইকেল আঘাতে রাস্তায় পড়ে যায়। পরিচিতরা দ্রুত উদ্ধার করে মারাত্মক আশন্কাজনক অবস্হায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, সেখানকার কর্তব্যরত  চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। রাজশাহী যাওয়ার যাত্রা প্রস্তুতি নিতে রাত সাড়ে দশটায় হাসপাতাল বেডে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তিন সন্তানের জনক নুরুর অকাল মৃত্যুতে ব্যথিত খাজানগরের এলাকাবাসী।
Please follow and like us: