শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার গড়াই নদীর উপর রেলব্রিজের স্লিপারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল মালবাহী ট্রেন !

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়া  কুমারখালী গড়াই নদীর উপর রেলব্রিজের স্লিপার এ আগুন লেগে ধোঁয়া উড়তে থাকে। খবর পেয়ে সেখানে দ্রুত পৌছায় ফায়ার সার্ভিরের কর্মিরা। তারা পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এতে অল্পের জন্য রক্ষা পেল মালবাহী ট্রেন। ঘটতে প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারতো।

আজ সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান গড়াই রেলব্রিজে ধোঁয়া উড়তে দেখা যায়। তখন ট্রিপল নাইনে ফোন দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে দ্রুত পৌছায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পরে রেল কর্তৃপক্ষের লোকজন এসে রেল যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন এবং আগুনে পুড়ে যাওয়া ওই রেলের স্লিপার দ্রুত পাল্টে দেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকালে খবর পেয়ে তারা দ্রুত জ্ঞটনাস্থলে ছূটে যান এবং স্লিপারের আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। মাত্র একটি স্লিপারে আগুন লেগেছিল জানিয়ে তিনি বলেন, স্লিপার টা অনেক পুরনো, হয়ত ফেলে রাখা কাগজে আগুন লেগে স্লিপারটিতে আগুন লেগে যায় তবে নাশকতার কোন আলামত দেখা যায়নি।

Please follow and like us: