, || - ||

কুষ্টিয়ার পদ্মার পানিতে ডিবে নিখোঁজের এক ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর কোলের পানিতে ডুবে তুষার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর ঘোষপাড়া  শ্মশানঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

 

নিহত শিশু দয়রামপুর গ্ৰামের আহম্মদ ডাক্তারের ছেলে।

 

স্বজনরা জানান, বুধবার দুপুরে বন্ধুদের সাথে নিয়ে শ্মশানঘাট এলাকা সংলগ্ন পদ্মার কোলে গোসলে গিয়ে  হঠাৎ পানিতে ডুবে যায় তুষার। এই সময় সাথে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী খোঁজাখুজির পরে পানি থেকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Please follow and like us: