কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মোঃ ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ সকাল আনুমানিক ১০ টার দিকে কুষ্টিয়ার বাইপাস সড়কে মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। মটরসাইকেল আরোহী নিহত ইসলাম জগতির কাটাজুলাপাড়া এলাকার গেদন ড্রাইভারের ছেলে। কুষ্টিয়া বিআইডিসি বাজারের রাব্বি স্টোরের মালিক ইসলাম। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে।
Please follow and like us: