কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন তার ফেসবুকে করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।
কামারুল আরেফিন উপজেলাবাসির উদ্দেশ্যে আরও বলেন,আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন।আমিও আপনাদের অনেক ভালোবাসি।আমি বর্তমানে কোভিড১৯ আক্রান্ত হয়ে নিজ গৃহে আইসোলেশনে আছি।আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।যেন আমরা সুস্থ হয়ে আবার আপনাদের পাশে দাঁড়াতে পারি।
Please follow and like us: