, || - ||

কুষ্টিয়ার মোস্তফা মল্লিকের সততা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাসষ্ট্যাণ্ড বাজার সংলগ্ন পৌর মুক্তিযোদ্ধা মার্কেটের ফাষ্টফুড ব্যবসায়ী মোস্তফা মল্লিক (৫৮) সততার দৃষ্টান্তে(১ নং ছবির) প্রয়াত সেই বাক প্রতিবন্ধি নারী ভিক্ষুকের গচ্ছিত টাকা ফেরত পেল (২ নং ছবির) একমাত্র কন্যা। যে ভিক্ষুক কয়য়েকদিন পূর্বে ট্রেনে কেটে মারা যান।

পাগলী ভিক্ষুকের নাম আনোয়ারা বেগম (৬৫)। এলাকার মানুষ তাকে কালী বলে ডাকতেন।  তিনি গাংনী উপজেলার  মহাম্মদপুর গ্রামের মৃত মোমিন মেয়ে।

ভিক্ষুক আনোয়ারা বেগম(কালী পাগলী) সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে রাতে পুটলি বেঁধে মোস্তফা মল্লিকের কাছে জমা রাখতেন। কেউ জানতো না সে খবর।

গত ২২ ডিসেম্বর মিরপুর রেলওয়ে ষ্টেশনের অদুরে ট্রেনে কেটে নিহত হয় এই কালী পাগলী। মৃত্যুর পর ভিক্ষুক পাগলির বিভিন্ন সময় গচ্ছিত পুটলি বাধা টাকা আত্মসাৎ না করে মোস্তফা মল্লিক পাগলির আমানত বিভিন্নি সময় রাখা অনেক পুটলী বাধা টাকা গুনে ১৪৯০০ শত টাকা মৃত্যুর ১২ দিন পর আজ শুক্রবার একমাত্র মেয়েকে খুঁজে নিয়ে এসে তার হাতে তুলে দেন। সত্যিই এমন সততার মানুষ এই পৃথিবীতে আছে বলেই মানুষের প্রতি মানুষের বিশ্বাস আজও আছে।

Please follow and like us: