, || - ||

কুষ্টিয়ার হরিনারায়নপুরে পরিত্যাক্ত বাথরুম থেকে ৫ বছরের শিশু কন্যার মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট, কুষ্টিয়া ।। কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর কাচারি মাঠ এলাকা থেকে সানজিদা নামের ৫ বছরের এক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়েছে।

সে ওই এলাকার সোহাগ ইসলামের মেয়ে। ওই হতভাগী মেয়ের লাশ পরিত্যাক্ত বাথরুম থেকে উদ্ধার করেছে তার পরিবার ।

তার পরিবারের সাথে এই বিষয়ে কথা বললে তারা বলেন বিকেল ৩ থেকে আমার মেয়ে সানজিদা নিখোজ ছিলো। আমরা অনেক যায়গা খোজা খুজি করে রাত ৭:৪০ দিকে বাড়ির পাশে কাচারী মাঠ পুজা মণ্ডবের পাশে পরিত্যাক্ত বাথরুমে তার লাশ পায়।তারা আরো বলেন এর বেশী আর আমাদের জানা নাই।তবে ইবি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন এই বিষয়ে এখনো আমরা কিছু বলতে পারবো না।তবে ঐ এলাকার জনসাধারনের ধারনা মেয়েটিকে কেউ না কেউ ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে রেখে গেছে ঐ বাথরুমে।

Please follow and like us: