, || - ||

কুষ্টিয়ায় আরো ২জন করোনা রোগী শনাক্ত; মোট শনাক্ত ২৮ জন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

 

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯৫ টি নেগেটিভ ও ২ টি পজেটিভ। এ নিয়ে কুষ্টিয়ায় মোট শনাক্ত ২৮ জন।

নতুন সনাক্ত দুই জন রোগীর একজন মিরপুরের আমলার নয়নপুর গ্রামের বাসিন্দা ( ৩০ বছর) এবং অপরজন মিরপুরের চিথলিয়ার বাসিন্দা (১৭ বছর) । আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ২৮ জন কোভিড রোগী সনাক্ত হল।

বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড রোগী সনাক্ত ২৮ উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর ৬, সদর৩,কুমারখালী ৫, খোকসা ১ পুরুষ রোগী ১৯, নারী ৯ । সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৮ জন উপজেলা ভিত্তিক সুস্থ ১৬ জন (দৌলতপুর ৪, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর১,কুমারখালী ৫) বহিরাগত সুস্থ ২ জন বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১১ জন ঢাকায় চিকিৎসাধীন ১ জন

Please follow and like us: