, || - ||

কুষ্টিয়ায় ঘুষের একলাখ টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
অর্পণ মাহমুদ, কুষ্টিয়া থেকে:-  নিজ অফিসকক্ষে ঘুষ লেনদেনের সময় ঘুষের ১ লক্ষ ৪ হাজার চারশত টাকাসহ কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারী রফিকুল ইসলামকে আটক করেছে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে দুদকের একটি দল আজ বৃহস্পতিবার( ৭ নভেম্বর)  দুপুর একটার দিকে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর সাব রেজিস্ট্রার সুব্রতকুমার সিংহের নিজ অফিসকক্ষ থেকে ঘুষ লেনদেনের ১ লক্ষ ৪ হাজার ৪০০ টাকাসহ তার অফিস সহকারি রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয় । এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসনের এনডিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
Please follow and like us: