কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবকের নাম তিতাস(৩০)। সে শহরের বাবর আলী গেইট সংলগ্ন রেল পাড়ার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা লেবুর একমাত্র ছেলে।গত ১৪ ফেব্রুয়ারি দিন গত গভীর রাতে নিজ বাড়ীর ৩ তলার খোলা ব্যালকনি থেকে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সাথে সাথেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে।
ঢাকা পপুলার হাসপতালে ভর্তি করলে তাকে আই সি ইউ তে স্হানান্তর কররা হয় । সেখানে গত ৩ দিন মৃত্যুর সাথে পান্জা লড়ে অবশেশে মৃত্যুর কাছে হেরে যায় তিতাস। আজ সোমবার বিকেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিতাসের মরদেহ নিয়ে স্বজনরা কুষ্টিয়ার পথে রওনা হয়েছেন।
Please follow and like us: