, || - ||

কুষ্টিয়ায় তিনদিন ব্যাপী বই মেলা শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তিনদিনব্যপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী’) সকালে জেলার শহিদ মিনার চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উক্ত বই মেলায় প্রায় অর্ধশত স্টল দেয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলার স্টল গুলোতে বই কিনতে ভীড় জমিয়েছেন।

Please follow and like us: