আজ ১৭ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় টেগোর লজে শুরু হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে তিনমাস ব্যাপী শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা।
শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। উপস্থিত ছিলেন খলিলুর রহমান মজু,আতাউর রহমান বাদল, রীনা বিশ্বাস, আলম আরা জুঁই, শঙ্কুশেখর চক্রবর্তী, শাহীদা পারভীন ও প্রসেনজিৎ বিশ্বাস, গৌতম ধর, রেজাউল করিম, অশোক সাহা। তবলায় সহযোগিতা করেন তন্ময় চক্রবর্তী।