শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় নদীতে ডুবে শিশুর করুন মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে নূর মোহাম্মদ নামের দুই বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে ।

উপজেলা মোকারিমপুর ইউনিয়ন গোলাপনগর বাঙালপাড়া গ্রামের রহমত উল্লাহ‘র দুই বছরের শিশু নূর মোহাম্মদ পানিতে ডুবে মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানায় শনিবার সকাল ১১ টার থেকে শিশু নূর মোহাম্মদ কে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে পদ্মা নদী থেকে স্থানীয়রা ডুবন্ত অবস্থায় বিকেলে শিশুটির লাশ উদ্ধার করে ।

স্থানীয়রা জানায়, শিশু নূর মোহাম্মদ খেলতে খেলতে পানিতে পড়ে যায় এবং সে ডুবে মৃত্যুবরণ করে। এদিকে শিশু পুত্র নূর মোহাম্মদ এর মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

Please follow and like us: