কুষ্টিয়ায় নেশার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত যুবক স্ত্রীকে গলা কেটে হত্যার পর তার মাকে কুপিয়ে জখম করেছে । রক্তাক্ত জখম মাকেও আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এঘটনায় ঘাতক যুবক আওয়ালকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার করিম বিশ্বাসের ছেলে আওয়াল মাদকের টাকার জন্য অস্বাভাবিক আচরণ করে আসছিলেন।
আজ বুধবার সকালে মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ শুরু করেন তিনি। টাকা দিতে অস্বকৃতি জানালে আউয়াল ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী জাহানারা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদকাসক্ত আউয়ালকে আটক করেছে। ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, মাদকের টাকার জন্যই এ ঘটনা ঘটে থাকতে পারে। আউয়ালকে আটক করে থানায় আনা হয়েছে।

Please follow and like us: