দুজনের মধ্যে একজনের (৩০) বাড়ি কুষ্টিয়া শহরে। অন্যজনের (৬৯) বাড়ি কুমারখালী উপজেলায়। দুজনই পুরুষ।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয় যে কুষ্টিয়ার দুজনের করোনা শনাক্ত হয়েছে। এরা দুজন পুরুষ। তাঁরা বাড়িতেই আছেন। একজনের বাড়ি কুমারখালী উপজেলায় অন্য জনের বাড়ি কুষ্টিয়া সদরে। কুমারখালী উপজেলার রোগীর বয়স ৬৯। তার অ্যাজমা আছে। কুষ্টিয়াতে মোট ৩৩৯ জনের স্যাম্পল টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল। আজ পর্যন্ত ১৫৫ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসা নেবেন অন্য জন বাড়িতেই চিকিৎসা নিবেন। তিনি সকলকে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ নুরুন নাহার বেগম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন হাসপাতালে নিয়ে আসা হয়নি। মিটিং চলছে পরে জানানো হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ওই দুই ব্যক্তির বাড়ির আশপাশ লকডাউন করা হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে। তাদের হিস্ট্রি নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।