, || - ||

কুষ্টিয়ায় বউয়ের সাথে ঝগড়া করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে যুবকের আত্নহত্যা!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার জুগিয়া দাদাল পাড়ায় দীপ্ত (২৫) নামে এক যুবক নিজের শরীরের কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার এই মৃত্যু ঘটনায় নানামুখী বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন পারিবারি কললহ আবার প্রতিবেশী কেউ কেউ বলছেন নেশার টাকা না পেয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটিয়েছে। এলাকার আরেকটি সূত্র জানান, দিপ্ত নেশাগ্রস্ত ছিল। প্রায় নেশার টাকার জন্য পরিবারের সাথে ঝগড়া করতো।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে  ৯ টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা দাদাল পাড়ায় এ ঘটনা ঘটে। দীপ্ত ওই এলাকার আতর আলীর ছেলে। স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দীপ্ত নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জালিয়ে দেয়। এ ঘটনায় সে মারাত্বকভাবে দগ্ধ হয়। পরে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করা হলে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, রাতে অগ্নিদগ্ধ হয়ে এক যুবককে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তবে তার অবস্থা খুবই খারাপ ছিল। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। তাই তাকে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করি।ঢাকায় নেওয়ার পথে রাতে দীপ্ত মারা যায় বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে।

Please follow and like us: