, || - ||

কুষ্টিয়ায় বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

মাদকের বিরুদ্ধে রুখলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার(১ জানুয়ারি) থেকে বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)’র ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন বিএমপিসি’র কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট। সন্ধ্যায় কুষ্টিয়া এন. এস. রোডের বঙ্গবন্ধু সুপার মার্কেটের বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)’র অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি)’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক শিরীন আক্তার, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, কুষ্টিয়া জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও হরিপুর ইউপি চেয়ারম্যান এম সম্পা মাহামুদ, কুষ্টিয়া জজ কোর্টের এপিপি সাজ্জাদ হোসেন সেনা, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) অর্থ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, প্রচার সম্পাদক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক টপি বিশ্বাস, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক আলামিন খান রাব্বী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমরানসহ নেতৃবৃন্দ।

এছাড়াও বিকেলে বটতৈল কুষ্টিয়া সদর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ।

কেক কাটার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিরা বলেন, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। কুষ্টিয়া মিরপুরে মাদক প্রতিরোধ কমিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে মিরপুর মুক্তিযোদ্ধা চত্বরে  আলোচনা সভা ও কেক কাটা হয়। মিরপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলম মন্ডল, মিরপুর পৌর মাদক প্রতিরোধ কমিটির সদস্য এস কে চঞল, আলী মামুন, ড্যানি ও অনান্য সদস্য বৃন্দ।

রাত সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান লোটন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান সাগর সহ নেতৃবৃন্দরা। সকাল ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিক শাখার নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া পলিটেকনিক এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোশারফ হোসেন। বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রচার সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, সদর উপজেলার সাধারন সম্পাদক জিল্লুর রহমান, পলিটেকনিক শাখার সভাপতি নাজমুস সাকিব সোহাগ, সাধারণ সম্পাদক সালমান হাফিজ তপু সহ আরো অনেকে। বেলা ১২টায় আলামপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএনপিসি)র প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, জেলা পরিষদের সদস্য মামুন আর রশিদ, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলার শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস, আলামপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ নেতৃবৃন্দ। দুপুরে জিয়ারখী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি তাদের নিজ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জিয়ারখী ইউনিয়ন শাখার শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক টুটুল আহাম্মেদ সহ নেতৃবৃন্দ। সন্ধ্যা সাড়ে ৫ টায় কাঞ্চনপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম সোহাগ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ নেতৃবৃন্দ।

সাড়ে ৬টায় হাটশ হরিপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু, প্রচার সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, হরিপুর ইউনিয়ন শাখার সভাপতি এম সম্পা মাহামুদ, হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, হরিপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জুয়েল রানা সহ নেতৃবৃন্দ।

বিকেলে মাদক প্রতিরোধ কমিটি পোড়াদহ ইউনিয়নের সভাপতি ডাঃ এম এ করিম এর নেতৃত্বে  ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ফাড়ির আইসি এসআই সোলায়মান হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন মাদক প্রতিরোধ কমিটি পোড়াদহ শাখার সদস্যবৃন্দ। কয়া ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন কয়া ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি শাহাদত হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ নেতৃবৃন্দরা।

Please follow and like us: