সোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের দাদার জেল বাবার জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আজ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এক অভিযানে পৌরসভার ফারাকপুর ২ নং ওয়ার্ডে সানজিদা ইয়াসমিন কাকলি(১৬) পিতা-আবুল কালাম আজাদ’র বাল্যবিবাহ আয়োজনের দায়ে তার দাদা মোতালিব,পিতা মৃত মফিজ উদ্দিন মন্ডলকে কারাদন্ড ও জরিমানা করেছেন।

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক কনের দাদাকে ৩( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কনেকে বাড়িতে রাখা ও বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে একই আইনে রায়হান (২২) পিতা মিরাজুল ইসলাম কে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ।

Please follow and like us: