, || - ||

কুষ্টিয়ায় বাড়ি থেকে ৫শ মিটার দূরে শস্য ক্ষেতে মিললো কৃষকের লাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া  গ্রামে শস্য ক্ষেত থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোড়ে মৃত ব্যক্তির বাড়ীর ৫০০ মিটার দুরে তার লাশ পাওয়া গেছে।

মৃত ব্যক্তি বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ওরফে সবুর(৪৫)।

পারিবারিক সুত্রে জানা যায়, রোববার রাতে সবুর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তারা ভোরে  লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবুরের লাশ দেখতে পায়। সবুর কৃষি কাজ করতো বলে জানান তারা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মোঃ রাকিব হাসান জানান, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। লাশ দেখে মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। লাশ অনেক শক্ত হয়ে গেছে। তবে পোস্ট মর্টেম রিপোর্ট আসার আগে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

Please follow and like us: