, || - ||

কুষ্টিয়ায় বিয়ের ৩ দিনের মাথায় নববধুর আত্মহত্যা!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডির শ্যামপুর গ্রামে বিয়ের ৩  দিনের মাথায় পিংকি খাতুন (১৮) নামে এক নববধু আত্মহত্যা করেছে। সুত্রে থেকে জানা যায়, পিংকি খাতুন একই গ্রামের বিধবা শিউলী খাতুনের মেয়ে। গত সোমবার বিকালে পিংকি খাতুন (১৮) স্বামীর বাড়ী থেকে মায়ের বাড়িতে বেড়াতে যায়। কিন্তু পিংকি রাতের কোন একসময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে মায়ের বাড়ির লোকজন তাকে ঝুলন্ত লাশ করে।

 

সে শ্যামপুর গ্রামেরই শামসের আলীর ছেলে মোঃমদুর সাথে কয়েকদিন আগে দেয়া বিয়েতে পিংকির মত ছিলোনা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিয়ের পরদিনই পিংকি শশুর বাড়ি থেকে মায়ের বাড়ি চলে আসে।

 

নিহত পিংকির মা বলেন, আমার স্বামী অনেক আগেই মারা গেছে, আমার মায়ের কাছে আমার মেয়ে কে রেখে আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। ছুটিতে বাড়িতে এসে আমার মেয়ের বিয়ে দিয়েছি।

 

এবিষয়ে সংশ্লিষ্ট থানা জানায় – আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করি, আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন চলছে।

Please follow and like us: