, || - ||

কুষ্টিয়ায় যুবকের দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

 

কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়নে দেড়িপাড়ার মাঠে আব্দালপুর গ্রামের মসলেম হকের ছেলে রেজাউল ইসলাম (৩২) এর লাশ উদ্ধার কররা হয়েছে। ইবি থানা পুলিশ বুধবার বিকেল ৫টায় ওই যুবকের উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায় রেজাউল গাছ কেনা বেচার ব্যবসা করেন। ব্যবসা শেষে রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোক গভীর রাত থেকে খোজাখুজি করে, পরে বুধবার দিন শেষে পরিবারের লোকজন মৃত্যুর সংবাদ পায়।

পরের দিন বিকেলে ঘটনাস্থলে এক পথচারী লাশ দেখে এলাকাবাসীকে অবগত করলে ইবি থানা পুলিশকে সংবাদ দিলে থানার ওসি জাহাঙ্গীর আরিফ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য রেজাউলকে গত রাতে কে বা কাহারা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে, দুই পায়ের রগ কেটে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে হত্যা করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

 

Please follow and like us: