, || - ||

কুষ্টিয়ায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ পবিত্র আল কোরআন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।
HELP THE HUMAN (মানবতার কল্যান) নামক সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে ৩য় দিনের মত কোরান শেখা ছোট বড় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থ সহ পবিত্র আল কোরআন বিতরন করা হয়েছে। কুুষ্টিয়া সদর উপজেলার লক্ষিপুর হাসানবাগে শিক্ষার্থীদের মাঝে আল কোরান বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মোহাম্মদ আলী জিন্নাহ- প্রশাসনিক কর্মকতা ইসলামী।

এ ছাড়াও সংগঠনের কুুষ্টিয়া জেলা আহ্বায়ক আমি সাব্বির আহমেদ ও সদস্য সচিব আনোয়ার হোসেন জাহিদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের  সদস্য ও মসজিদের মুসল্লি একরাম গণ প্রমুখ।

সংগঠনের সদস্যরা বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন, আগামীতে আরো বেশি পরিমানে বিতরন করতে পারি। ভালো কাজে এগিয়ে আসার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে সকলের সহযোগীতা কামনা করেন এবং বর্তমান সময় করোনাভাইরাস থেকে সবাইকে সচেতন হওয়ার দিকনির্দেশনা দেন।

Please follow and like us: