, || - ||

কুষ্টিয়া জেলাবাসীর কাংখিত বাইপাস মহাসড়কের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

এন.এইচ.নাহিদ,ভেড়ামারা থেকেঃ- কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের কাংখিত বাইপাস সড়কটি আজ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া জেলা প্রশাসন কক্ষে এ প্রকল্পটির উদ্বোধন করেন।বাইপাস সড়কটি চালু হওয়ায় কুষ্টিয়াবাসীর সড়ক উন্নয়নের আরও এক ধাপ এগিয়ে গেলো।এর ফলে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ১০ জেলার সাথে উত্তরবঙ্গে নির্বিঘ্নে যানচলাচল করতে পারবে।বাইপাস সড়ক উন্মুক্ত করে দেওয়ায় দূর্ঘটনা হ্রাস ও নিত্যসঙ্গী যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হলো।

২০১৬ সালে শুরু হয় ৭ কিঃমিঃ এই বাইপাস সড়কটির কাজ।এই সড়কটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল থেকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে এসে মিলিত হয়েছে।কুষ্টিয়ার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জনাব রফিকুল ইসলাম জানান, প্রায় ১৫০ কোটি টাকা প্রকল্প ব্যায়ে নির্মিত এই বাইপাস সড়কটির নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় ছিলো।সড়কের ধারন ক্ষমতা অনুযায়ী যানবাহন চলাচল করলে সড়কটি দীর্ঘ স্থায়ী হবে বলে জানান সড়ক বিভাগ।

সড়ক ও জনপথ অফিস সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সব কাজ শেষ হয়েছে।দুই প্রান্তে সড়ক বর্ধিত করন ছাড়াও গোলচত্বর নির্মানের কাজও শেষ।অনেকেই চলাচল করছে।সড়কটি বাস্তবায়নে সব মিলিয়ে প্রায় ১০৯ কোটি টাকা ব্যায় হয়েছে।এই সড়কে ছোট-বড় মিলিয়ে ২৩ সেতু ও কালভার্ট এবং একটি রেল ওভারপাস রয়েছে।সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছেট-বড় অনেক প্রতিষ্ঠান।এ সড়ক ঘিরে শিল্প-কারখানা গড়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে।এছাড়াও এ সড়কটি ইতিমধ্যে পয্রটন কেন্দ্র হয়ে উঠেছে।

কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আ্লম জানান, বাইপাস সড়ক না থাকায় উত্তরবঙ্গের প্রায় ৩০ জেলার যানবাহন দক্ষিন-পশ্চিমাঞ্চলে যাতায়াতে মূল শহরের মধ্যে প্রবেশ করতে হ‌তো। যাতে করে যানজট ও দূর্ঘটনা ছিলো নিত্যসঙ্গী।

কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক হারুন-অর রশীদ বলেন, রাস্তাঘাটের ‌উন্নয়ন হলে অর্থনৈতিক কর্মকান্ডও সম্প্রসারিত হয়।বাইপাস সড়কটি চালু হওয়ায় নানাবিধ ব্যবসা বানিজ্য শহরের বাইরে গড়ে উঠবে এবং শহরও সম্প্রসারিত হবে।

জেলা বাস মিনিবাস মালিক গ্র”পের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী জানান, বাইপাস সড়কটি কুষ্টিয়া শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।প্রতিদিন হাজার হাজার বাস,ট্রাক,মিনিবাস,পিকআপ সহ বিভিন্ন যানবাহন চলাচল  করতো।এ সড়কটি চালু হওয়ার পূর্বের যে সমস্যাগুলি ছিলো সেগুলি সমাধান হয়ে গেলো।তাছাড়া এই বাইপাস সড়কটি কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব  মাহবুব-উল-আলম হানিফের নির্বাচনী অঙ্গীকার ছিলো যা সর্বোশেষ বাস্তবায়ন হয়েছে।আগামীতে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে কুষ্টিয়া জেলাবাসীর সার্বিক সহযোগিতার আহ্বান জানান এই নেতা।

Please follow and like us: