কুষ্টিয়া জেলার আইন অঙ্গন, জেলা আইনজীবী সমিতি চত্বর আজ দিনব্যাপী মেতে উঠেছিল আনন্দ উৎসবে। সকাল থেকেই কুষ্টিয়া জেলা আইনজীবী চত্বর সেজেছিল নবরুপে, স্পটে তৈরী হচ্ছে হরেক রকমের পিঠা, পিঠার সেই মৌ মৌ গন্ধে সর্বস্তরের আইনজীবীরা মেতে উঠেছিলো পিঠা উৎসবের আনন্দ আয়োজনে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন(ইউলা) এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী লাইভ পিঠা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দি। পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সবচেয়ে সিনিয়র আইনজীবী এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. শেখ মো: আবু সাঈদ।
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ এল্যামনাই এসোসিয়েশন(ইউলা) এর দায়িত্বে থাকা সিনিয়র এডভোকেট ও অতিরিক্ত পিপি এড. সামস তানিম মুক্তি, এড. হাফিজুল ইসলাম মুনির, এড, রেজাউল করিম, এড. শাতিল মাহমুদ, এডভোকেট ও অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন, এড. আল মুজাহিদ হোসেন মিঠু সহ ইউলার সদস্যরা ব্যাস্ত সময় পার করেছেন সর্বস্তরের আইনজীবীদের ফ্রি পিঠা আপ্যায়নে।
প্রথম বারের মত জেলা আইনজীব সমিতি চত্বরে আয়োজিত পিঠা উৎসব, আমার কাছে খুব ভালো লাগছে, এ উৎসবে থাকতে পেরে আমি আনন্দিত, আইনজীবী দের উৎসবে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা খেতে খেতে বলছিলেন সমিতির সবচেয়ে সিনিয়র আইনজীবী এনামুল হক। আনিজীবীদের তিনি নিয়মিত এমন আনন্দ আয়োজনের আহবান জানান।
আয়োজক কমিটির অন্যতম একজন এড. সামস তানিম মুক্তি বলেন আজকের পিঠা উৎসবে সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতি আমাদের অনুপ্রানিত করেছেে, সকল আইনজীবীদের পিঠা খাওয়াতে পেরে আমরা আনন্দিত, প্রতি বছর এমন উৎসব আয়োজন করবেন বলেও তিনি জানান।
পিঠা উৎসবের ভাপা, চিতই, পাকান, কুলশি পিঠা, দুধপুলি, ঝাল পিঠা, নারকেল পিঠা, কালাই রুটি হরেক রকমের ভর্তাসহ পিঠা খেতে খেতে সিনিয়র আইনজীবী মন্জুরী বেগম বলছিলেন আজ বেগম সুফিয়া কামালকে মনে পড়ছে- পৌষ মাসের পিঠা খেতে বসে, খুশিতে বিষম খেয়ে/আরো উল্লাস বাড়িয়াছে মনে, মায়ের বকুনি পেয়ে। বড়দের কথাই বলা হলো। নতুনরা, নতুন প্রজন্ম! না, অমৃতের স্বাদ তাদের জিহ্বায়। অজস্র তৃপ্তি তাদের। আকাশছোঁয়া আনন্দ। আনিজীবীদের এই উল্লাস বহাল থাকুক। পৌষ পার্বণ জ্বলজ্বল করুক সবার অন্তরে।