, || - ||

কুষ্টিয়া মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের পরিচিতি ও বরন অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজের আয়োজনে অত্র কলেজের হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ হারুন-উর-রশিদ আসকারী। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃএসএম মুসতানজীদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোসাঃ নরুন-নাহার বেগম প্রমূখ। প্রদিপ প্রজ্জলন ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের বরন করে নেন অতিথিরা। এরপর নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্যপাঠ করান কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃএসএম মুসতানজীদ। এসময় নবীন শিক্ষার্থী/অভিভাবক ছাড়াও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: