কুষ্টিয়া শহরের ত্রিমোহনী, জুগিয়া মন্ডলপাড়া ও ভাটাপাড়া এলাকায় শহর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন নেতৃত্বে ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপি সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, পৌর ১৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিল্টন হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু, যুবদল নেতা জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, অদৃশ্য মরণঘাতী শত্রু করনা ভাইরাস আজ বিশ্বকে মৃত্যুর মিছিলে দার করিয়েছে। পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিভিন্ন মারণাস্ত্র নিয়ে পৃথিবীকে পদতলে রাখতে চায়। অনেক শাসক জনগণের উপর নির্যাতন ও জনগণের সম্পদ লুটপাট করে বিলাসীতায় গাঁ ভাসিয়েছে। অথচ মানুষের কল্যাণে দরিদ্র মানুষের জন্য চিকিৎসাশাস্ত্রে দারুন অবহেলা করেছে। যার ফল আজ পৃথিবীর মানুষ ভোগ করছে। সারা বিশ্বের ক্ষমতাধর ও ক্ষমতাসীন দলের উপোলদ্ধি করার সময় এসেছে আল্লাহর শক্তি কাছে মানুষ কতটা অসহায়। আমরা বিশ্বাস করি আগামীতে একটা নতুন দিন আসবে। সেই দিনে সততা, নেয়, মানুষের মধ্যে সমতা, দাম্ভিকতা থাকবে না, দুর্নীতিমুক্ত সমাজ, ক্ষমতার অপব্যবহার মুক্ত মানব কল্যাণ মূখি পৃথিবী গড়ে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।