কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (২০ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলা সদরে। জানা গেছে, ঐ ভবনের পাইলিং নির্মাণ কাজের সময় কালাম মিয়া (২৩) ও মেহের জামাল (২৮) নামের দুইজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালাম মিয়াকে মৃত ঘোষণা করেন। সে কুড়িগ্রাম সদর উপজেলার জিগাবাড়ী গ্রামের গোলাপ হোসেনের পূত্র। আহত মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার চর আলাজি পলাশ বাড়ি গ্রামের হাসেন আলীর পূত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম সরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন
Please follow and like us: