জুয়েল রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সোমাইয়া নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের চর দাগার কুটি গ্রামে। জানা গেছে, উপজেলার ঐ গ্রামের ফজলুল হকের মেয়ে সোমাইয়া বাড়ীর লোকজনের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us: