মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রৌমারীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
কুড়িগ্রামের রৌমারীতে ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় আতিকুর রহমান ওরফে আতিক (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধান ক্ষেতে গলাকাটা লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা রৌমারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে। ৩ সেপ্টেম্বার বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চর বামনেরচর গ্রামের ধান ক্ষেতের পাশে ফাঁকা স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় মৃত আতিকুর রহমান ওরফে আতিক বন্দবেড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। কি কারণে কেবা কাহারা তাকে হত্যা করেছে তা কেউ এখনো বলতে পারছে না।
এ ব্যাপারে রৌমারী থানার দায়িত্বরত ওসি (তদন্ত) মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ৪ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us: