শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ 

জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে কুড়িগ্রামে বর্ণাল্য র‌্যালি ও শোভাযাত্রা। দিনটিকে ঘিরে জেলা জাতীয় পার্টি নানা কর্মসূচি পালন করে।
সোমবার সকাল ১০টায় সবুজপাড়াস্থ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরবর্তীতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নবাব আলী, যুগ্ম আহবায়ক এস.কে বাবু আহমেদ, জেলা যুব সংহতির সভাপতি আলহাজ্ব মহসিন সাবু, উপজেলা সভাপতি সাইদুল হক, পৌর শাখার সভাপতি আমিনুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য অধ্যাপক শামছুজ্জোহা সাজু চৌধুরী, কুড়িগ্রাম পৌর কমিটির সহ-সভাপতি মোঃ শের আলী, সহ-সম্পাদক মজিদুল ইসলাম, যুব সংহতির যুগ্ম সম্পাদক ইকবাল, সম্পাদক মশিউর রহমান রঞ্জু প্রমূখ।

Please follow and like us: