নয়া আলো ডেস্কঃ- কুড়িগ্রামে উলিপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে। জানা গেছে, মঙ্গলবার (২৩ অক্টোবর ২০১৮) সকালে পূর্ব বাজারের শহিদুল ইসলাম ভেলুর পুত্র মাদ্রাসা পড়ুয়া ৭ম শ্রেণির ছাত্র সাকিবুর রহমান স্বজন (১৫) চাচাতো ভাই আসাদুল ইসলাম (৩৫) এর ট্রাক্টরে চড়ে যাচ্ছিল। এ সময় গাড়ী থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হলে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Please follow and like us: