, || - ||

কুড়িগ্রামে পাঠদানে সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধীতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামে একিভূত শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় শিক্ষক হিসেবে শ্রেণি কক্ষে পাঠদানে সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধীতা বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত।
১৭-২০ ফেব্রুয়ারি ৩দিন ব্যাপি প্রশিক্ষণের  আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ভিউ। প্রশিক্ষণ কোর্সটি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে।
একিভূত শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়ের শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সদর সমাজ সেবা অফিসার এ.এস.এম হাবিবুর রহমান প্রমূখ।
শ্রেণি কক্ষে পাঠদানে সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবন্ধীতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন কোর্স কো-অর্ডিনেটর  বেসরকারি উন্নয়ন সংস্থা ভিউ এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক।

Please follow and like us: