, || - ||

কুড়িগ্রামে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ- বিএনপি’চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসুচি পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
শনিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়-এর সামনে এ গণস্বাক্ষর কর্মসুচি শুরু হয়। গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
গণস্বাক্ষর কর্মসুচিতে জেলা বিএনপি, অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় অবিলম্বে রায় বাতিল করে বেগম খালেদা জিয়া’র কারামুক্তির দাবি করেন তারা। গণস্বাক্ষর কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

Please follow and like us: