কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামে পুকুরে মাছ ধরতে নেমে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম আঙ্গুর (২৮)। সে পেশায় জেলে।
জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি’১৮ইং রবিবার দুপুর ১টায় জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট গ্রামের আকবর আলীর গভীর পুরনো পুকুরে জাল দিয়ে মাছ ধরতে ৪জন জেলে নামে। পানির নিচে জাল বিছানোর জন্য ডুব দিলে যুবক আঙ্গুর আর পানির উপরে ভেসে ওঠে না। সময় গড়িয়ে ২০ মিনিট পার হলেও সে ভেসে না ওঠায় তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় মানুষজন উদ্ধারে ব্যর্থ হয়ে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে দীর্ঘ ২ ঘন্টা উদ্ধার তৎপরতা চালালেও তারাও ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নিয়ে এসে বিকাল ৫টায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ফকিরেরহাট গ্রামের স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, পুকুরটি অনেক পুরনো। ওই পুকুরে কেউ নামতে সাহস পেতো না।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ইনচার্জ জাকিরুল ইসলাম পুকুরে ডুবে যুবক আঙ্গুরের মৃত্যুর ঘটনার সতত্য নিশ্চিত করেন।
, || - ||
কুড়িগ্রামে মাছ ধরতে নেমে জেলের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: