মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

পটুুয়াখালীর কলাপাড়ায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলে ও করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতা কর্মিরা। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের আহবানে বুধবার সকালে কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও মহিপুর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা কুয়াকাটা পৌর এলাকার পাঞ্জুপাড়ার কৃষক চান মিয়ার এক বিঘা জমির ধান কেটে তার বাসায় পৌছে দিয়েছে। কৃষক চান মিয়ার আহবানে সারা দিয়ে ছাত্রলীগের প্রায় ২০-২৫জন নেতাকর্মি মিলে এ ধান কাটতে সহযোগিতা করেন। কৃষক চান মিয়া জানান, করোনা ভাইরাসের কারনে ধান কাটতে কোন শ্রমিক না পাওয়ায় তিনি দূঃসচিন্তায় ছিলেন, এমন সংকট মুহুর্তে ছাত্রলীগ আমার ধান কেটে দেয়ার আনেক উপকার হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, এভাবে একজনের পাশে আরেকজন আসলে আমাদের কৃষকের কোন দিন কষ্ট থাকবেনা।ধান কাটতে কৃষকের পাশে এগিয়ে আসা ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ, ক্ওাসার, খাইরুল ইসলাম সংগ্রাম, মেহেদী হাসান বাবু, খোকন খলিফা সাংবাদিকদের জানান, কৃষক চান মিয়ার ক্ষেতের ধান কাটতে কোন শ্রমিক পাচ্ছে না এমন খবর জানতে পেরে ছাত্রলীগের কুয়াকাটা পৌর শাখা ও মহিপুর থানার শাখার ২০-২৫জন নেতা কর্মীকে নিয়ে ধান কেটে তারা কৃষকের বাড়িতে পৌছে দিয়েছেন। তারা আরো জানান, কোন কৃষকের পাঁকা ধান শ্রমিকের অভাবে কাটতে না পারলে আমাদের ছাত্রলীগকে খবর দিলে তারা বিনা পারিশ্রমিকেই ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবেন।

Please follow and like us: