, || - ||

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ফুলবাড়ী ছাত্রলীগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীর পল্লিতে স্বেচ্ছাশ্রমে এক কৃষকের ২বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগ কর্মিরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ওহেদুল ইসলাম নামে এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে,মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ফুলবাড়ী ছাত্রলীগের কর্মিরা।

বোরো ধান কাটার ভরা এই মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ধানকাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে এ অবস্থায় স্বেচ্ছাশ্রমে সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের ফুলবাড়ী ছাত্রলীগ।দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে চায় দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের এই কর্মীরা। আর এ সংকট উত্তোরণের লক্ষ্যেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে বলে জানিয়েছেন ফুলবাড়ী ছাত্রলীগের কর্মীরা।

Please follow and like us: