, || - ||

কৃষি বিভাগের আয়োাজনে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগ এর অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া বলেছেন মাটির উর্বরতা শক্তির সুরক্ষা এবং ফসল উৎপাদনে কৃষি বিভাগকে আরো সক্রিয় হতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষি প্রকল্পগুলো টেকসই করা। টেকসই করতে হলে কৃষককে বোঝাতে হবে কৃষি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিত করণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া কৃষি কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান।
তিনি আরো বলেন মাটিতে এসিডিটি (খার) বৃদ্বি পাওয়ায় এ অঞ্চলে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়া হচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত সেচ ব্যবহারের কারনে পানির উপরি স্তর কমে যাচ্ছে। যা সবার জন্য লাল সংকেত। এখন থেকে ই আমাদের সাবধান হতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনাজপুর বাসেরহাট ব্রাক লার্নিং সেন্টারে অবহিত করণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতি আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেহানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান।
কর্মশালায় কৃষিবিভাগের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা অংশ নেন।

Please follow and like us: