সারাবিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে বাংলাদেশের মানুষকে ভালো রাখতে দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের সহযোগী হিসাবে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট। তদ্রুপ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পরামর্শে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে যশোর জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ নেতারা মাইক হাতে রাস্তায় রাস্তায় করোনা ভাইরাস সম্পর্কে জন সাধারণকে সচেতন করে যাচ্ছে। জানা যায় ১০ জুন (মঙ্গলবার) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর দিক নির্দেশনায় পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে এই সচেতন মূলক মাইকিং করা হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, হাসান হেসেন, নূরুল ইসলাম নাহিয়ান, আরিফ হোসেন শাকিল, অন্ত দত্ত প্রমুখ।
যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দীন কবীর পিয়াস জানান,”কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে যশোর জেলা ছাত্রলীগ করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জাতির এই ক্লান্তি লগনে সব সময় সর্বউচ্চ চেষ্টা করবো জনগণকে করোনা ভাইরাস মোকাবেলা সচেতন করতে।”
Please follow and like us: