, || - ||

কেন্দ্রীয় যুবদল নেতা মজনুর সহধর্মিণীর সুস্থতা কামনায় ছাগলনাইয়ায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনুর সহধর্মিণীর রোগমুক্তি কামনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর পৌর শহরের জমদ্দার বাজারের একটি মসজিদে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ, সিনিয়র যুগ্ন আহবায়ক কপিল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরওয়ার হোসেন, সদস্য কামাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক মনির আহাম্মদ খোকন, এনামুল হক শাহীন, আবুল খায়ের বাবুল, যুবদল নেতা কাজী জসিম উদ্দিন, আবদুল কাদের জিলানী, আবদুল মোমেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us: