, || - ||

কেন মেয়েলী সাজে আনিসুর রহমান মিলন?

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: আনিসুর রহমান মিলন একজন সুযোগ্য পেশাদার অভিনেতা। মঞ্চ থেকে টিভি এবং সেখান থেকে চলচ্চিত্রে – দুর্দান্ত অভিনয়ের কারণে সব জায়গাতে সকলের গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিতে বেশী সময় দিলেও টিভি নাটকেও অভিনয় করছেন মিলন।

একজন অভিনেতা বা অভিনেত্রীকে চরিত্রের চাহিদা অনুযায়ী বিভিন্ন চরিত্রে রূপদান করতে হয়। সেরকম এবার একজন নারীর চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন । গতকাল বিকালে সামজিক যোগাযোগ মাধ্যমে মিলন তিনটি ছবি প্রকাশ করেন। তারপর থেকেই ভাইরাল হয় ছবিগুলো।

জানা গেছে, গল্পের প্রয়োজনে নাটকের দৃশ্যে মেয়ে চরিত্রে অভিনয় করেছেন মিলন । ‘টুইন ভিলেজ’ ধারাবাহিক নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। খুব শীঘ্রই নাটকটি প্রচারিত হবে বলে জানা গছে।

Please follow and like us: