, || - ||

কেশবপুরর পাঁজিয়া হাইস্কুলের উদ্যোগে বিদায়ী ইউএনও-কে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান-কে তাঁর দপ্তরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সংবর্ধনা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, শিক্ষক প্রতিনিধি উজ্জল ব্যানার্জী, অভিভাবক সদস্য দেব কুমার পাইন, মনিরুজ্জামান, রুস্তম আলী, মিহির হালদার প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান-কে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Please follow and like us: