, || - ||

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম -আহবায়ক হাবিবুর রহমান, সদস্য ইকবাল হোসেন ইমন ও জিয়াউর রহমান। পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ-সহ পাঁজিয়া ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: