, || - ||

কেশবপুরের বুড়ীহাটি স্বেচ্ছাসেবী গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে বুড়ীহাটি স্বেচ্ছাসেবী গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে অতিদরিদ্র ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বুড়ীহাটি স্বেচ্ছাসেবী গ্রুপের সভাপতি জাহিদুর রহমান, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আনিসুর রহমান, নূরুল ইসলাম, মাহাবুর রহমান, আবু হোসেন, হেলাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। স্বেচ্ছাসেবী গ্রুপের উপদেষ্টা শফিকুল ইসলাম অপুর সার্বিক সহযোগিতায় উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us: