কেশবপুর প্রতিনিধি:- যশোরের কেশবপুরের মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ঘিরে দেওয়ায় ২টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রতিবাদ করায় হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় গৃহবধূ-সহ ২জন আহত হয়েছে।
সরেজমিন এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার মহাদেবপুর গ্রামের মৃত আমির আলী শেখের পূত্র শাহীন শেখ ও মুহাসিন শেখের সাথে প্রতিবেশী ফজর আলী শেখের পূত্র হাবিবুর শেখ ও হাফিজুর শেখের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রাস্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল সকালে পূর্ব পরিকল্পিত ভাবে হাবিবুর শেখ ও হাফিজুর শেখ প্রতিবেশি শাহীন শেখ ও মুহাসিন শেখের বড়ি থেকে বের হওয়ার রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়। প্রতিবাদ করায় হাবিবুর শেখ ও হাফিজুর শেখের নেতৃত্বে কমিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহীন শেখ ও মুহাসিন শেখের পরিবারে উপর হামলা চালায়। হামলায় তাদের মা আঞ্জুয়ারা (৬৫) ও শাহীনের স্ত্রী মুক্তা খাতুন (২৪) আহত হয়। হামলাকারীরা এ সময় শাহীন শেখ ও মুহাসিন শেখের ধান সিদ্ধ করার উনুন ভাংচুর করে। এব্যাপারে শাহীন শেখ জানান, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ঘিরে দেওয়ায় বর্তামানে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে।
, || - ||
কেশবপুরের মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে রাস্তা ঘিরে দেওয়ায় ২টি পরিবার অবরুদ্ধ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: