যশোরের কেশবপুরের মোমিনপুর সততা স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলা সোমবার বিকালে মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় খেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী তবিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির হোসেন পান্না, মোমিনপুর সততা স্পোটিং ক্লাবের কর্মকর্তা খালেক মোড়ল, সাজ্জাত হোসেন মায়া, কালাম হোসেন, আব্দুস সালাম, শামীম হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ও ধারা বর্ননায় ছিলেন মইন উদ্দীন। খেলায় তালা উপজেলার নেহালপুর ফুটবল একাদশ ৩-০ গোলে জাতপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
, || - ||
কেশবপুরের মোমিনপুরে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলায় নেহালপুর ফুটবল একাদশের জয়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: