, || - ||

কেশবপুরের হাসানপুর ইউনিয়নে ব্যাতিক্রম উদ্যোগ কৃষকদের মাঝে ধান কাটর কাঁচি ও টোপ বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান। তিনি কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করছেন। শনিবার সকালে হাসানপুর ইউনিয়নের কাদার বিলে ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি ও টোপ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক সিরাজুল ইসলাম, জি এম আলতাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য মাষ্টার কামরুজ্জামান, ইউপি সচিব মিনারুল ইসলাম, ইউপি সদস্য এস এম হেকমত আলী, বুলবুল আহম্মেদ, ডাঃ আশরাফুজ্জামান, কল্লোল দাস, আব্দুর রশিদ, নূরনবী সামদানী, আরফাজুল ইসলাম, আতিয়ার রহমান, সাজেদা বেগম, জাহানারা বেগম, রুবিয়া বেগম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক বিল্লাল হোসেন ও সাদ্দাম হোসেন, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক মাসুদ রায়হান, প্রমুখ। এসময় হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান কাদার বিলে ধান কাটার উদ্বোধন করেন। এব্যাপারে কৃষক হাসেম আলী ও কৃষক সিরাজুল ইসলাম কৃষকের পাশে থাকার জন্য কৃষক বান্ধব হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামানকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ্যায়ু কামনা করেন।

Please follow and like us: