, || - ||

কেশবপুরের হাসানপুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উক্ত বাজারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
২৩৯ জন ভোটারের মধ্যে ২৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর দাস। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এ এস আই আশরাফুল। নির্বাচন পর্যবেক্ষণ করেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ। নির্বাচনে মঞ্জুর আলম ১৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী ওজিয়ার রহমান পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দি প্রার্থী মাজিদুর রহমান ৯৬ ভোট, মশিয়ার রহমান ১৪ ভোট ও সিরাজুল ইসলাম ১১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী হাতেম আলী পেয়েছেন ৫৬ ভোট। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ।

Please follow and like us: