, || - ||

কেশবপুরে আমন চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ৩৬ টাকা কেজি দরে ৩৬৩ মেট্রিক টন আমন চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল হাসান, উপখাদ্য পরিদর্শক রুহুল আমীন, মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক জি.এম. হাফিজুর রহমান প্রমুখ।

Please follow and like us: