, || - ||

কেশবপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর মনিরা খানম, পৌর কাউন্সিলর মেহেরুন নেসা মেরী, নারীনেত্রী বিলকিস আরা বিলি, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহার, পরিত্রাণের প্রদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, দলিতের স্পন্সরশীপ অফিসার কল্পনা রায়, এনজিও প্রতিনিধি কোরবান আলী, এ্যাড. রত চন্দ্র চন্দ ও সুপিয়া খাতুন শিখা।

Please follow and like us: